বেনাপোলে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বেনাপোল প্রতিনিধি:
যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। সীমান্ত সুরার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে এই বাহিনী।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্ব¡পূর্ণ সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যায় তিগ্রস্ত গরীব ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাফিজ ইমতিয়াজ আহসান সরেজমিনে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নদী ভাঙন ও জলাবদ্ধতা কবলিত ৭০টি পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রদত্ত সহায়তার মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল এবং লবণ।
ত্রাণ বিতরণকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "দেশের সীমান্ত সুরা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো দুর্যোগে তিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সংকটময় যে কোনো পরিস্থিতিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এই মানবিক উদ্যোগে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।